আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

কে এম মিঠু, গোপালপর:
পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোপালপুর থানা পুলিশ আজ বুধবার সকালে মো. শামীম হোসেন (২১) নামক এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। শামীম হোসেন উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের পুত্র।

মামলার তদন্তকারি দারোগা মো. শফিকুল ইসলাম জানান, শামীম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। অভিভাবকদের নিকট উত্যক্তের অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি ছাত্রীর বাবা। গত সোমবার সন্ধ্যায় শিশুটি পিচুরিয়া গ্রামের নানা বাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্রি ফেরার পথে রাস্তার পাশে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

আব্দুস সামাদ নামে পিচুরিয়া গ্রামের মাতব্বর জানান, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় এবং ধর্ষিতার বাবা দিন মজুর হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার নামে সময় অতিবাহিত করেন প্রভাবশালীরা।

মামলার বাদী জহিরুল ইসলাম অভিযোগ করেন, থানায় মামলা দিতে নানাভাবে বাধা দেয় ধর্ষকের পরিবার। পরে পুলিশ খবর দিলে গতকাল মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মামলা দায়েরের চার ঘন্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শামীমকে গ্রেফতার করা হয়। আজ বুধবার আদালতে চালান দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!