আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে প্রধানমন্ত্রীর পাকা ঘর পেল ৯০টি গৃহহীন পরিবার

কে এম মিঠু, গোপালপুর :
মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। সারা দেশে ভিডিও কনফরেন্সের মাধ্যমে ৫৩,৩৪০টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালপুর উপজেলায় ৭টি ইউনিয়নের ৯০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়।

আশ্রয়ন প্রকল্প উদ্ধোধনকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা প্রমুখ।

এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, গৃহহীন পরিবারের লোকজন, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!