আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ব্যক্তি উদ্যোগে চারটি কাঁচা রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিনিধি :
জনদুর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে চারটি কাঁচা রাস্তা সংস্কার করছেন উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সমাজসেবক মো. নুরুল ইসলাম নুরু।

বৃষ্টির পানিতে সৃষ্ট কাঁদা ও বড় বড় গর্ত হওয়া চলাচলে অনুপযোগী এসব কাঁচা রাস্তায় মাটি ভরাটসহ ইট ও বালু দিয়ে মঙ্গলবার (১৫ জুন) থেকে তিনি সংস্কার কাজ শুরু করেছেন। রাস্তাগুলো হলো, বাইশকাইল পূর্বপাড়া লিচুতলা থেকে উত্তর পাড়া, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালামের বাড়ি সংলগ্ন রাস্তা, বনমালী পূর্বপাড়া থেকে হাজিপুর এবং নবগ্রাম থেকে বাইশকাইল গোয়ালপাড়া পর্যন্ত রাস্তা।

জনগণের দুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে তার ইউনিয়নের সকল বেহাল রাস্তা মেরামত করার কথা তিনি জানান। এছাড়াও নুরুল ইসলাম নুরু করোনাকালে হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, যুবকদের ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানাধরনের জনসেবামূলক কাজ করছেন। সামাজ ও মানব কল্যাণকর কাজে তার নিয়মিত অংশগ্রহণ অব্যাহত থাকবে তিনি জানান।


Top
error: Content is protected !!