আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের গরিবের ডাক্তার মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল-গাংগাপাড়াসহ আশপাশের দশ গ্রামের গরিবের ডাক্তারখ্যাত দক্ষ পল্লী চিকিৎসক ও ডুবাইল বাজারস্থ আলী ফার্মেসীর স্বত্বাধিকারী, ডাক্তার মোহাম্মদ আলীর দাফনকাজ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বাদ যোহর মরহুমের নিজ গ্রাম গাংগাপাড়া ঈদগাহ ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ডাক্তার মোহাম্মদ আলী (৬০) মঙ্গলবার ভোর ৪টায় স্ট্রোক জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোঁকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


Top