আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বৈরাণ নদীর খনন কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বৈরাণ নদীতে খননকাজ চলছে। কিন্তু এই খননকাজ চলছে অপরিকল্পিত ও নানা অনিয়মের মাধ্যমে। অভিযোগ ওঠেছে, এতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। কারণ টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড এই খননকাজ পরিচালনা করছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালপুর পৌরবাসীর ব্যানারে বাসস্ট্যান্ড মোড় চত্বরে নদীর খননকাজের অনিয়মের প্রতিবাদে এক মানববন্ধন করেন স্থানীয় জনগণ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোপালপুর পৌরসভার উত্তর ও দক্ষিণাংশে শুষ্ক মৌসুম সঠিক মাপে নদীর খননকাজ শেষ করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে পৌরশহরের নন্দনপুর থেকে গোপালপুর বাজার পর্যন্ত সবচে বেদখল হওয়া নদীর দুইপাশ দখলমুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে সরু খালের মতো করে খনন কাজ চালানো হচ্ছে। নদীর মাটি তুলে সেই মাটি পানির মধ্যেই ফেলা হচ্ছে।

বক্তারা নদীর ওই অংশটুকু শুষ্ক মৌসুমে ম্যাপ অনুযায়ী সঠিক মাপে খনন কাজ সস্পন্ন করে বৈরাণ নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জোর দাবি জানিয়েছেন। তাদের এ দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর নবী সোহাগ, পৌরবাসীর পক্ষে মো. হাবিব, সুজন, আতিকুর রহমান সুজন, মুকুল হোসেন প্রমূখ।


Top
error: Content is protected !!