আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বালুবাহী ট্রাকের চাকা কেড়ে নিল গোপালপুরের পোষাককর্মীর প্রাণ

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরের রুবেল (২৬) নামে এক পোষাক শ্রমিক মাটিবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত রুবেল গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মহসিন উদ্দিনের ছেলে।

বুধবার (১২ মে) দুপুরে ভূঞাপুর উপজেলার সানেক বয়ড়া বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক জুয়েল খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, রুবেল সানেক বয়ড়া বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় বালু পরিবহনের একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


Top