আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের মুক্তির দাবিতে গোপালপুরে মানববন্ধন

গোপালপুর বার্তা ডেক্স :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাকিল উজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ মে) দুপুরে হেমনগর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক মোড়ে, হেমনগরের সর্বস্তরের জনগণ আয়োজিত ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পু্লিশের হাতে গ্রেফতার হওয়া শাকিলের পিতা আব্দুল ওহাব, বাংলাদেশ ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. কাওছার আহমেদ, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ, অর্থ সম্পাদক ফাহাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, তুখোড় ছাত্রনেতা মো. শাকিল উজ্জামানকে গত ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে একটি মিথ্যা মামলায় পু্লিশ স্মৃতিসৌধের মূলগেট থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা অনতিবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র মো. শাকিলে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।


Top
error: Content is protected !!