আজ || রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল       শিক্ষার্থী মুনের অনেক গুণ       গোপালপুরে ডাকবাংলোতে ঝুঁকি নিয়ে অতিথিদের রাত যাপন       গোপালপুরে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতি       গোপালপুরে ঝিনাই সেঁতুতে সংযোগ সড়ক না হওয়ায় নিদারুণ ভোগান্তি       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ    
 


বিরোধীদের প্রতি সংলাপের আহ্বান মুরসির

মিশরের বিরোধী দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। খসড়া সংবিধান অনুমোদন হওয়ার পর বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে এ আহ্বান জানান মিশরের প্রেসিডেন্ট। এছাড়া, তিনি নতুন সংবিধানকে সমর্থনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

তবে বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট সংলাপের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। বিরোধীরা জানিয়েছেন, তারা এই সংবিধানের বিরোধিতা অব্যাহত রাখবেন, নির্বাচনী প্রচারণায় এমনকি পার্লামেন্টেও এর বিরোধিতা করবেন তারা ।

টেলিভিশনে দেওয়া ঐ ভাষণে মুরসি বলেন, “মিশরে এখন এমন একটি সংবিধান রয়েছে, যেটি কোনো দখলদার কিংবা কোনো প্রেসিডেন্ট চাপিয়ে দেননি। এটা এমন একটি সংবিধান, যেটা মিশরের মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী নির্বাচন করেছে।”

বিরোধীদের উদ্দেশ্যে মুরসি বলেন, “আপনাদের অনেকেই হয়তো গণভোটে না ভোট দিয়েছেন, কিন্তু দেশ গড়ার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এর জন্য এখন একটি সংলাপ জরুরি, এটা ছাড়া একযোগে কাজ করা সম্ভব নয়।”

ভাষণের আগে, দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষে নতুন সংবিধান অনুমোদন করা হয়। এছাড়া ঐ অধিবেশনে প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া সুরা কাউন্সিলের ৯০ জন সদস্য শপথ নেন।

ইসলামি শরিয়া আইনকে প্রধান উৎস হিসেবে ঘোষণা করে গত নভেম্বরে খসড়া সংবিধান প্রণয়ন করে মুরসি সরকার। বিরোধী দলগুলো এর তীব্র বিরোধিতা করে বিক্ষোভ শুরু করলে সরকার গণভোটের ডাক দেয়। গত ১৫ ও ২২ ডিসেম্বর দু’দফা গণভোটে ৬৩ দশমিক ৮ ভাগ হ্যাঁ ভোট পেয়ে অনুমোদন লাভ করে সংবিধানটি। অবশ্য সরকার-বিরোধীরা অভিযোগ করেছেন নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। এছাড়া, ৫ কোটি বিশ লাখ ভোটারের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষই নির্বাচনে অংশগ্রহণ না করায় এ গণভোটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!