আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুরে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গোপালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থ বছরের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়, বোরো মৌসুমে ধান কর্তনের জন্য ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

উদ্যোক্তা চাষি খন্দকার সাইদুর রহমানের হাতে প্রধান অতিথি হিসেবে মেটাল এগ্রিটেক লিমিটেড’র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ, এম, শহিদুল ইসলাম, গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, হেমনগর ইউপি চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।


Top