আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে জাতীয় পুষ্টি দিবসে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় পুষ্টি দিবস ২০২১ উপলক্ষে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কর্মহীন, এতিম ও অসহায় ১৫০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ এবং হাফ কেজি করে ছোলা, ডাউল ও তৈল দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজীর সভাপতিত্বে বিতরকালে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজ মল্লিক। এসময় উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।


Top