আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


‘আমরা গোপালপুরবাসী’ গ্রুপের ১০ হাজার মাস্ক বিতরণ শুরু

কে এম মিঠু, গোপালপুর :
করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে অনলাইন ভিক্তিক সংগঠন ‘আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ’ কর্তৃক উপজেলার ইউনিয়ন পর্যায়ে দশ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলীন বাজার এলাকায় জনসচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, গ্রুপ এডমিন আতাউর মিতুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, আনজু আনোয়ারা ময়না, আল আমিন শোভন, আসাদুল হক মাসুম, কে এম মিঠু, শেখ রশিদসহ গ্রুপের ভলান্টিয়ার ও সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।


Top