আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে ফৌজিয়া জেসমিন নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে অগ্রণী ব্যাংক জামালপুর শাখায় এজিএম পদে কর্মরত ছিলেন।

জেসমিন গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত প্রভাষক কাজিম উদ্দিনের মেয়ে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডাঃ রফিকুল ইসলাম তালুকদারের স্ত্রী।

ফৌজিয়া জেসমিনের দেবর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, গত শনিবার করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে। পরে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা চলাবস্থায় তার মৃত্যু হয়। রাতেই সামাজিক দুরত্ব বজায় রেখে স্বামীর বাড়ী হাদিরা ইউনিয়নের বন্দ আজগড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।


Top