আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন ড. আসাদুজ্জামান

গোপালপুর বার্তা ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

১৯৭৮ সালে তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেড়াডাকুরী গ্রামে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

পড়ালেখার প্রতি অনুরাগী এই শিক্ষকের লেখার জগৎ প্রসারিত হয়েছে বিভিন্ন গ্রন্থে ও প্রবন্ধে। ভাষাবিজ্ঞান, কবিতা, গল্প প্রভৃতি ক্ষেত্রে তাঁর সাবলীল বিচরণ। তাঁর গবেষণা প্রবন্ধ দেশে ও বিদেশে প্রকাশিত হয়েছে। দৈনিক পত্রিকায় তাঁর প্রকাশিত প্রবন্ধের সংখ্যা শতাধিক। তিনি বই পড়তে ও ছাত্রদের পড়াতে ভালোবাসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্যাটিউটের ৪৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আগামী তিন বছরের জন্য তাঁকে ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। ইতোমধ্যেই বিভাগটি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। বাংলা সংস্কৃতি চর্চা ও বিকাশের ক্ষেত্রে এ-বিভাগ যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তেমনই পৃথিবীর অন্যান্য ভাষার চর্চায়ও পরিণত হয়েছে দিকনির্দেশক হিসেবে।

ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, “এ বিভাগের অনার্সের প্রথম শিক্ষার্থী হিসেবে আমি খুব গৌরব অনুভব করি। গত প্রায় ২৯ বছরে বিভাগ প্রাগ্রসর হয়েছে। আমি নিষ্ঠার সাথে কাজ করে এ বিভাগকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান এ বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটাতে সহায়তা করুন। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীদের শত ধারায় বিকশিত হওয়ার সুযোগ দিন।”
ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বিভাগকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন।


Top
error: Content is protected !!