আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে মাস্ক বিতরণসহ ১৪ জনকে জরিমানা

কে এম মিঠু, গোপালপুর :
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের সরকারি নির্দেশনা অমান্য করায় অভিযান চালিয়ে ১৪ ব্যক্তিকে জরিমানা করাসহ পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন।

পৌরশহরের বিভিন্ন জনবহুল এলাকায় মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, ১৪জন পথচারী ও ব্যবসায়ীকে মাস্ক পরিধান না করার অপরাধে দুই হাজার তিনশত টাকা অর্থদণ্ড করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক। এসময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহারে সচেতনামূলক প্রচারণা এবং পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা ঘোষণা দিয়েছেন। সারাদেশের মধ্যে ১৯ জেলায় করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে টাঙ্গাইল জেলা অন্যতম। এমতাবস্থায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। ভাইরাসের সংক্রমণ এড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি জনগণকে সচেতন করতে উপজেলার সামাজিক সংগঠন ও মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিও অফিস আদালতে চালু রয়েছে।


Top
error: Content is protected !!