আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী

কে এম মিঠু, গোপালপুর :
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে সুজন- সুশাসনের জন্য নাগরিক এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সুজন- উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায়, গোপালপুর সরকারি কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজন- উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে, অনু্ষ্ঠান পরিচালনা করেন সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক।

আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মেহেরুনন্নেসা মহিলা কলেজের সহকারি অধ্যাপক নুরনবী বালাম, বাংলাবাজার ছামাদিয়া সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক খন্দকার শামীম, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও কবি আব্দুছ ছাত্তার পলাশী প্রমুখ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।


Top