আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


টাঙ্গাইলের শ্রেষ্ঠ সার্কেল অফিসার গোপালপুর সার্কেলের আমীর খসরু

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন গোপালপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু। ইতোপূর্বে তিনি ঢাকা রেঞ্জেও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হওয়ার খেতাব অর্জন করেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সোমবার (২৮ সেপ্টেম্বর) মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, আগস্ট ২০২০ মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমীর খসরুকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করে, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।

সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন জেলার সকল থানার ওসি, সার্কেল অফিসারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমীর খসরু জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তরিক ধন্যবাদ জানান সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা, গোপালপুর ও ঘাটাইল থানার সকল পুলিশ সদস্যসহ দুই উপজেলাবাসীকে।


Top
error: Content is protected !!