আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বৈরাণ নদীর উভয় তীরে বৃক্ষরোপন শুরু

কে এম মিঠু, গোপালপুর :

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায়, গোপালপুরে ২৬ কিলোমিটার পুনঃখননকৃত বৈরাণ নদীর উভয় তীরে পাঁচ হাজার বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ধোপাকান্দি বাজারে, টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রতিনিধি শরিফ নজরুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপনের উদ্বোধন অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজাদুর রহমান মল্লিক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

এসময় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top