আজ || রবিবার, ৩১ মে ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে স্কুল ও মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে দাখিল মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) উপজেলার আলমনগর দাখিল মাদরাসার চারতলা ভবন, কুমুল্লী ও মির্জাপুর ইউনিয়নের জোত আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

এসময় টাঙ্গাইল জেলা বাস-কোচ ও মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মির্জা আসিফ মাসুদ, জোত আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!