আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


আজ শুক্রবার থেকে ২০১ গম্বুজ মসজিদে পুনরায় জুমা নামাজ শুরু

গোপালপুর বার্তা ডেক্স :
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টানা কয়েক মাস সাময়িক বন্ধ থাকার পর টাঙ্গাইলের গোপালপুরে নির্মিত ইসলামিক স্থাপনা ২০১ গম্বুজ মসজিদে ফের জুমা নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার (২৬ জুন) জুমা’র নামাজ আদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা পরিচালক ও রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল জানান, করোনা ভাইরাসের কারণে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ছিল। মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার থেকে পুনরায় মসজিদে জুমা নামাজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ভাইরাস রোধে মসজিদে সাময়িকভাবে নামাজ আদায় বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!