আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আজ ৩ জনসহ করোনায় মোট আক্রান্ত ১১; সুস্থ ৩

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আজ একদিনে ৩ জনসহ করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ জন।

আজ রবিবার (৩১ মে) একইদিনে ১ শিশুসহ ৩ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, গোপালপুর পৌরসভার সূতী হিজুলী পাড়ার এসহাক আলীর ছেলে রিপন (৩১), ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা গ্রামের আমির আলীর ছেলে কবির হোসেন (৩৬) এবং হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের আসাদুজ্জামানের শিশুপুত্র মো. মাহফুজ (১১)।

আক্রান্ত শিশুটি ঢাকায় লেখাপড়া এবং অপর দু’জন চাকুরী করেন। ঈদ উপলক্ষে তারা সবাই গ্রামের বাড়ী বেড়াতে এসেছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, করোনার উপসর্গ থাকায় ঈদের আগে ও পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ রবিবার সকালে তাদের দেয়া নমুনা রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্তের পর পরিপূর্ণ সুস্থতা নিয়ে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিজয়ীবেশে যারা বাড়িতে ফিরেছেন, তারা হলেন গোপালপুর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান, ভুটিয়ার (কামদেব বাড়ী) গ্রামের যুঁথি আক্তার এবং হাদিরা পূর্ব পাড়ার শিউলি খাতুন।


Top