আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


আজ ঈদের দিনে এছহাকের বাড়িতে শোকের মাতম

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরের শ্রমিক নেতা এছহাক আলী (৪৫) আজ ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এছহাক গোপালপুর পৌরসভার পাকুয়া (নিচুনপুর) গ্রামের মৃত খোরশেদ আলীর সন্তান। তার স্ত্রীসহ ২ ছেলে, ১ মেয়ে রয়েছে।
এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় এছহাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তাঁর বাড়িতে শুরু হয় শোকের মাতম।

জানা যায়, আজ সোমবার বিকেলে এছহাক আলী মোটরসাইকেল নিয়ে গোপালপুর শহরের উদ্যেশে সমেশপুর এলাকায় পৌঁছালে, অপর দিক থেকে বেপরোয়াভাবে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এছহাক মারা যান।

এঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন পোপালপুর উপজেলার মির্জাপুর উত্তর পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (৩৫) এবং লালমনিরহাট জেলার রহমতুল্লাহর ছেলে নাজমুল হোসেন (২৫)।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রসেনজিৎ পাল জানান, আজ বিকেলে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে, এসহাক নামক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। সে শরীর প্রচন্ড আঘাত পেয়ে ও অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!