আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে শিশু ধর্ষণ চেষ্টাকারি এক নরপশুকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বয়ড়াপাড়া গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবলু রহমান (৫০) নামক এক ব্যক্তিকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব ১২। বাবলু ওই গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।

গোপালপুর থানার ওসি মোস্তফিজুর রহমান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বাবলুর বাড়ির পাশে খেলা করছিল নার্সারী শ্রেণীতে পড়ুয়া ওই গ্রামের ৬ বছরের এক শিশু। এসময় বিস্কুটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে বাবলু শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। বাচ্চাটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে তার এক বড় বোন সেখানে হাজির হলে ধর্ষক বাবলু দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে অভিযোগটি ধর্ষণ চেষ্টার মামলা আকারে রেকর্ড করা হয়েছে। মামলা নং ০৩।

ঐ গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমশের আলী জানান, র্ধর্ষক দোষ স্বীকার করে গ্রামবাসির নিকট ক্ষমা চায়। একটি মহল টাকাকড়ির বিনিময়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়।

আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন বলেন, গ্রামের কিছু টাউটবাটপার টাকাপয়সা নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম তালাত জানান, আসামী প্রকাশ্যে ঘোরাফেরা করছে খবর পেয়ে শনিবার (১৮ এপ্রিল)ভোরে তাকে আটক করা হয়। পরে অভিযুক্ত বাবলুর রহমানকে গোপালপুর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।


Top
error: Content is protected !!