আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আজ রবিবার প্রথম পর্যায়ে প্রায় ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার ও কমান্ডার আব্দুস সোবাহান তুলা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা আব্বাস আলীসহ সংসদের অন্যান্য কর্মকর্তা।

এসময় সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবাহান তুলা উপস্থিত সংবাদকর্মীদের জানান, আগামীকাল সোমবার বাদ পরা মুক্তিযুদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হবে।


Top