আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীষর্ক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, শিক্ষক আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

অর্থনৈতিকভাবে সাফল্য, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ৫জন নারী জয়িতাকে সংবর্ধনা এবং সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও শাল চাদর প্রদান করা হয়।


Top
error: Content is protected !!