আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদে অনানুষ্ঠানিক জুমা নামাজ শুরু

রুবেল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহাসিক ইসলামি স্থাপনা নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লি ও পর্যটকদের অনুরোধে অনানুষ্ঠানিকভাবে জুমা নামাজ শুরু হয়েছে।

শুক্রবার মসজিদে প্রথম জুমার নামাজে ইমামতি করেন, বাংলাদেশ রেলওয়ে ঢাকা মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান।

নামাজে অংশ নেন ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, বিশিষ্ট বক্ষব্যাধী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের কর্মকর্তা মো. বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের সদস্য মো. হুমায়ন কবির ও আব্দুল করিমসহ দেশ বিদেশ থেকে আগত প্রায় এক হাজার পর্যটক ও মুসুল্লি।

এসময় মসজিদের ১ম ও ২য় তলার ফাঁকা অংশে মুসুল্লি পূর্ণ হয়ে যায়। অনেক  মুসুল্লি নামাজের জায়গা না পেয়ে ২য় জুমা নামাজের জামাত করার অনুরোধ করতে থাকেন।

নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অসুস্থ থাকায়, তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

বর্তমানে নির্মাণাধীন এই মসজিদের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে পাঁচ ওয়াক্ত ও জুময়া নামাজ নিয়মিত আদায় করা শুরু হবে।


Top
error: Content is protected !!