আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে শিক্ষকদের বেতন নির্ধারণসহ ৭দফা দাবিতে মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যেভাবে মূল্যায়ণ করেছেন। আশাকরি জননেত্রী শেখ হাসিনাও আমাদের দাবি মেনে নিয়ে তার বাবা মত শিক্ষকদেরকে আরও মূল্যায়ন করবেন।

গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শিক্ষক নেতা মো. আব্দুল আজিজ, মো. আব্দুল করিম, মো. সোহরাব আলী, মাহমুদুল হাসান, আব্দুল মোতালেব, সাইম আল মামুন, শিরিনা আক্তার, মো. জাহিদুল ইসলাম ও লিটন সরকারসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!