আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

গোপালপুর বার্তা ডেক্স :

‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা আজ সোমবার থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছে।

মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবাহান তুলা, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!