আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


সোমবার শুনানি, ৩ জামায়াত নেতার মামলা পুনর্বিচারের আবেদন

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার পুনর্বিচারের আবেদন বিষয়ে সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি এটিএম ফজলে কবীরের নের্তৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ তারিখ নির্ধারন করে।

মূলত ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান পদ থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করার পর ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ায় আসামিপক্ষ এই তিনটি মামলার কার্যক্রম আবারও শুরু করার আবেদন জানায়।

রবিবার মতিউর রহমান নিজামীর মামলা পুনর্বিচারের জন্য ২ শ’ ১৪ পৃষ্ঠার ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা পুনর্বিচারের জন্য প্রায় ৬ শ পৃষ্ঠার আবেদন জমা দেয় তাদের পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

এর আগে গত ১৯ ডিসেম্বর গোলাম আযমের মামলা পুনর্বিচারের জন্য প্রায় ৬ শ’ পৃষ্ঠার আরেকটি আবেদন জমা দেওয়া হয়।

উল্লেখ্য, জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন ইতিমধ্যেই শেষ হয়েছে। মামলার রায় অপেক্ষমান কার্যতালিকায় রাখা হয়েছে। আর জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!