আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


অমূল্য গোলটি দেশের মানুষকে উৎসর্গ করলেন গোপালপুরের রবিউল

ডেক্স নিউজ ।। গোপালপুর বার্তা :

গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠের সাফ ফুটবলে দলে জায়গা হয়নি রবিউলের হাসানের। পরের মাসে বঙ্গবন্ধু গোল্ডকাপে অবশ্য সুযোগ পেয়েছিলেন, কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি। শনিবার ফিফা প্রীতি ম্যাচে সব হতাশা দূর করে জ্বলে উঠলেন তরুণ মিডফিল্ডার। তার দুর্দান্ত গোলে কম্বোডিয়ার মাঠে জয় পেয়েছে বাংলাদেশ।

অনেক দিন পর জয়ের আনন্দে বিভোর দেশের ফুটবলাঙ্গন। জয়ের নায়ক তো উচ্ছ্বসিত। ম্যাচশেষে অমূল্য গোলটি বাংলাদেশের মানুষকে উৎসর্গ করলেন রবিউল, ‘আন্তর্জাতিক ফুটবলে এটাই আমার প্রথম গোল। এই গোলের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার দোয়ায় গোল করতে পেরেছি। গোলটি দেশের মানুষকে উৎসর্গ করছি।’

প্রায় এক বছর আগে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন জেমি ডে। ইংলিশ কোচের অধীনে বাংলাদেশের পারফরম্যান্স খারাপ নয়। তিনি কোচ হওয়ার পর অষ্টম ম্যাচে এটা চতুর্থ জয়। যদিও সাফ ফুটবলে প্রথম দুই ম্যাচ জিতেও গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালে উঠলেও হেরে যায় ফিলিস্তিনের কাছে।

এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার কারণে কম্বোডিয়া ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে খুব বেশি বাজি ধরার লোক ছিল না। কম্বোডিয়ায় যাওয়ার পর মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পান ফুটবলাররা। তীব্র গরমে টার্ফের মাঠে খেলতেও সমস্যা হচ্ছিল।

তবে নমপেনের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে কিক অফের পর সব সংশয় উড়িয়ে দিয়েছে লাল-সবুজ দল। শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে একাধিক গোলেও জিততে পারতো। অবশ্য ১-০ গোলে জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি জেমি ডে, ‘ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। ছেলেরা অসাধারণ খেলেছে, তারা ভীষণ পরিশ্রম করেছে। কম্বোডিয়া কঠিন প্রতিপক্ষ। ওরা লং পাসে খেললেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আমাদের কাছে।’


Top
error: Content is protected !!