আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর উপজেলা স্কাউটস শাখার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে পৌরশহরের ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ বিশ্বাস শীতবস্ত্র হিসেবে প্রায় অর্ধশত কম্বল অসহায় শীতার্তদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্কাউটস গোপালপুর উপজেলা শাখার সম্পাদক ও ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার বাদল, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লিডার ট্রেইনার মো. আব্দুল জুব্বার, থানার এসঅাই মো. তারিক, সহকারি লিডার ট্রেইনার শামীমা ইয়াসমিন ঝর্ণা, উড ব্যাজার মো. আবুল কাশেম, উড ব্যাজার মো. আব্দুল মান্নান, ইউনিট লিডার সাজেদুল ইসলাম ও শিক্ষক কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!