আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও নাটিকা প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে গত বুধবার অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ বিশ্বাস।

আলোচনায় অংশ নেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার বাদল, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটস লিডার ট্রেইনার মো. আব্দুল জুব্বার, থানার এসঅাই মো. তারিক, সহকারি লিডার ট্রেইনার শামীমা ইয়াসমিন ঝর্ণা, উড ব্যাজার মো. আবুল কাশেম, উড ব্যাজার মো. আব্দুল মান্নান, ইউনিট লিডার সাজেদুল ইসলাম প্রমূখ। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি নাটিকা প্রদর্শন করা হয়।


Top
error: Content is protected !!