আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধান

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের চরচতিলা এবং এর আশেপাশের এলাকায় তেল-গ্যাস প্রাপ্তিতে অনুসন্ধান চালাচ্ছে পেট্রোবাংলার প্রতিষ্ঠান বাপেক্স।

সরজমিনে গিয়ে দেখা যায়, কিলোমিটার ব্যাপি এলাকার ধানক্ষেত জুড়ে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিছানো হয়েছে বিশেষ ক্যাবল ও যন্ত্রপাতি।

অনুসন্ধান কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, এই এলাকায় তেল-গ্যাস মজুত অাছে এমন প্রাথমিক তথ্যে, পরীক্ষানিরীক্ষার জন্য এখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ৭০ ফুট গভীর পর্যন্ত খনন করে অনেকগুলো পাইপ বসানো হয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে মাটির ৭০ ফুট গভীরে শক্তিশালী বোমা ফাটিয়ে কম্পিউটারের মাধ্যমে ডাটা সংগ্রহের কাজ চলছে। পাতালে বোমা ফাটানোর ফলে ঘরবাড়িতে কিছুটা কম্পন সৃষ্টি হলেও এতে এলাকাবাসীদের আতঙ্কিত হওয়ায় না হওয়ার জন্য অনুরোধ জানান। যমুনা সেতুর পূর্বপাড় থেকে ময়মনসিংহ পর্যন্ত এ অনুসন্ধান কার্যক্রম চলবে। এর অাগেও খনিজসম্পদ প্রাপ্তিতে এই এলাকায় পাকিস্তান আমলেও এমন অনুসন্ধান চালানো হয়েছিলো।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!