আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

অভিজিৎ ঘোষ, বিশেষ সংবাদদাতা :

টাঙ্গাইলের গোপালপুরে ‘নাগরিক চেতনাবোধে উদ্বুদ্ধ তরুণরাই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ কারিগর’ স্লোগানে উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার গোপালপুর সরকারি কলেজে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

সুজনের সহযোগিতায় এবং পিচ পেসার গ্রুপ ও দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ গোপালপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, সুজন গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, সুজনের ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদ, গোপালপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মেহেদী আশরাফ জোয়াদ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান, সুজনের গোপালপুর শাখার সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কমরেড হাবিব মন্ডল, উদীচী গোপালপুর শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, সুজন সম্পাদক মাহবুব রেজা সরকার, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, সাংবাদিক অভিজিৎ ঘোষ, সেলিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি আনজু আনোয়ারা ময়না। অনুষ্ঠান শেষে বিজয়ী ২০জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।


Top