আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’’ প্রতিপাদ্যে আজ রবিবার সকালে উপজেলা একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে পরিষদের হলরুমে নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী,  উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুর রহমানসহ সুশীল সমাজের প্রবীণ নেতৃবৃন্দ। এসময় বক্তারা দেশের উন্নয়নে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুণের দাবি জানান।


Top