আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে ক্লাস বর্জনসহ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

সহপাঠির শ্লীলতাহানি ও নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ফকির মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতার এবং শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্কুলের প্রধান শিক্ষকা হোসনে আরা বেগম জানান, মোবাইল নাম্বার নিয়ে উত্যক্ত ও বিতর্কের জের ধরে তার স্কুলের দশম শ্রেণির ছাত্রী অন্তরা গত ৮ সেপ্টেম্বর ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর নয়াপাড়া গ্রামের আলমগীরের হোসেনের পুত্র বখাটে অনিকের দ্বারা আক্রান্ত হয়। শ্লীলতাহানির অপচেষ্টার পর তাকে বেদম মারপিট করা হয়। বাম হাতের বুড়ো আঙ্গুলে কামড়িয়ে থেতলে দেয়া হয়। ডাকচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই দিনই অন্তরার বাবা আজম আলী তিনজনকে আসামী করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার তিন দিন পরেও আসামীরা গ্রেফতার হয়নি।

ওসি হাসান আল মামুন জানান, ঘটনার পর পরই প্রধান আসামী অনিকসহ সবাই পলাতক। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।


Top
error: Content is protected !!