কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক, স্থানীয় আসনের এমপিপূত্র খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার এবং উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সকল ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য তিনি স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করার ব্যাপারে সক্রিয় হতে নেতাকর্মীদের অনুরোধ জানান।