আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ঘাটাইলে পিকআপ ভ্যান খাদে পড়ে গোপালপুরের এক ব্যক্তি নিহত

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন।

নিহতের নাম খলিলুর রহমান (৩৫)। সে পার্শ্ববর্তী গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে একটি পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপ ভ্যানটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানান তিনি।


Top
error: Content is protected !!