আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে স্টেডিয়ামের গোলপোস্টের সাথে ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরের নারুচি স্টেডিয়ামের গোলপোস্ট বারের সাথে গলায় ফাঁস দেয়া এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি স্টেডিয়াম মাঠের গোলপোস্টে রশি দিয়ে গলায় এ ফাঁস দেয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫। পরনে ছিল শার্ট ও লুঙ্গি।

ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ। তিনি জানান, লাশটির পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

মামলার তদন্তকারী দারোগা এসআই আব্দুল হাই জানান, লাশের পরিচয় শনাক্ত না করা গেলে, বেওয়ারিশ লাশ দাফনের উদ্যেশে ঢাকার আঞ্জুমান মফিদুলে পাঠানোর ব্যবস্থা করা হবে।


Top
error: Content is protected !!