আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য গোপালপুরের মামুন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডে গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কে এম আল-মামুন (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

নিহত কে এম আল-মামুন একই জেলার গোপালপুর উপজেলার বাইশকাইল আকন্দপাড়ার মো. জহুরুল ইসলামের ছেলে। তিনি ২৯ বেঙ্গল রেজিমেণ্টের একজন সৈনিক ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার একটু পরই ঘাটাইল সেনানিবাস থেকে সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হোন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুটিতে থাকা সেনা সদস্য কে এম আল-মামুন টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। তিনি হামিদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে মধুপুরগামী একটি পণ্য বোঝাই ট্রাক (বগুড়া-ট-১১-২১৮৯) তাকে পেছন ধাক্কা দিলে, ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি চালকসহ আটক করলেও, স্থানীয় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ট্রাক চালককে শ্রমিকদের হেফাজতে নেয়ার পর সেখান থেকে লাপাত্তা হয়ে যায় বলে জানা যায়।

ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, নিহত আল-মামুন সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঘাটাইলের দিকে যাওয়ার পথে তিনি হামিদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহত আল-মামুনের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।


Top
error: Content is protected !!