আজ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


গোপালপুরে ঋতুরাণী বর্ষাবরণ উৎসব

কে এম মিঠু, গোপালপুর টাঙ্গাইলের গোপালপুরে ঋতুর রাণী বর্ষাবরণ উৎসব এবং শিক্ষার্থীদের মধ্যে ফুল গাছের চারা ও শিক্ষনীয় বই প্রদান করা হয়েছে।

শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গোপালপুর এর আয়োজনে গতকাল রবিবার সন্ধ্যায় ডুবাইল নাথপাড়া কবি ভবনে এ বর্ষাবরণ উৎসব অনুষ্ঠানে বিশিষ্ট কবি ড. সমরেশ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, সিনিয়ার সহ-সভাপতি আব্দুল জব্বার সরকার, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, উদীচী শিল্পী গোষ্ঠি উপজেলা সংসদের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, ডা: বিপ্লব সরকার ও অখিল সরকার।

আলোচনা ও কবিতা আবৃত্তিতে অংশ নেন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী কে এম মিঠু, কৃষক নেতা হাবিব মন্ডল, সাংস্কৃতিককর্মী রতন ঘটক, কৃষক চান্দু শেখ, হযরত ফকির, খুশী মোহন দেবনাথ ও রুবেল হোসেন প্রমূখ।

অতিথিগণ শিক্ষার্থীদের হাতে ফুলগাছের চারা ও শিক্ষনীয় বই প্রদান করাসহ স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষাবরণ উৎসবের সমাপ্তি হয়।


Top
error: Content is protected !!