আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর পৌরমুকুল একাডেমীতে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান পৌরমুকুল একাডেমী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন স্কুলের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

পরে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিশু সংগঠক মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে প্রতিযোগিতায় অংশ নেয়া গ্রুপ পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ২১ শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেআরা, প্রাক্তন শিক্ষক আলহাজ মো. শামছুল হক, মুক্তিযোদ্ধা মো. আব্বাস, সাংবাদিক কে এম মিঠু, স্কুল শুভাকাঙ্খী সোহানুর রহমান সোহাগ, মো. নজরুল ইসলাম ও অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে ভি এম কিন্ডার গার্টেন প্রথম এবং ডুবাইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার লাভ করেন।


Top
error: Content is protected !!