আজ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজে নবীণবরণ অনুষ্ঠিত

মাহদী হাসান শিবলী, বিশেষ সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শীর্ষবিদ্যাপিঠ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার কলেজ মুক্তমঞ্চে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি (সাধারণ ও বিএম), স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদ এর সভাপতিত্বে নবীণবরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নোমান উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি), পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুর ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী প্রমূখ।

দুই পর্বের নবীণবরণ অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Top
error: Content is protected !!