কে এম মিঠু, গোপালপুর :
আগামী ফ্রেব্রুয়ারী থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য এক অঙ্গীকারমূলক অনুষ্ঠান আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়্।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি হাসান আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিক তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন বলেন, যে কোনো মূল্যে নকল বন্ধ করা হবে। কোন কেন্দ্রে নকল হলে কেন্দ্রের দায়িত্ব পালনকারি সরকারি কর্মকর্তা, কক্ষ্য প্রত্যবেক্ষক এবং কেন্দ্র সচিবকে রেহাই দেয়া হবেনা। পরে উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দসহ সকলেই নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের অঙ্গীকার করেন।