আজ || সোমবার, ০১ Jun ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরের নবগ্রাম দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : গোপালপুরের নবগ্রাম দাখিল মাদ্রাসায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে প্রতিষ্ঠান মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল অর্জনকারী ১১৪জন শিক্ষার্থীকে এসব বই প্রদান করা হয়।

মাদ্রাসার সুপার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন। সহকারি শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝাওয়াইল দাখিল মাদ্রাসার সুপার মো. লিয়াকত আলী, শিক্ষক আ. রশিদ, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, শাহিনুর ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য আ. জলিল, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম ও সাংবাদিক সেলিম হোসেন প্রমূখ।

এসময় চলতি বছরের গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!