আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


:: শোক সংবাদ :: মধুপুরের শিক্ষানুরাগী নিভা রাণী বর্মণের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, মধুপুর কলেজের প্রতিষ্ঠাতা, মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনীতিক মহেন্দ্র লাল বর্মণের সহধর্মিনী শিক্ষানুরাগী নিভা রাণী বর্মণ (৯৫) বার্ধক্যজনিত কারণে বুধবার রাত ১১ টার দিকে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে নিভা রাণী দুই ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মধুপুর কেন্দ্রীয় শশ্মানঘাটে তাঁর আন্তেষ্ট্যক্রিয়া সম্পন্ন হয়।

আঁততায়ীর হাতে স্বামী খুন হওয়ার পরবর্তীকালে নিভা রাণী বর্মণ শিক্ষানুরাগী হিসেবে মধুপুর কলেজ পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তাঁর মৃত্যুতে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, মধুপুর কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।


Top
error: Content is protected !!