আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে রাস্তা নির্মাণ ও প্রশস্ত করার দাবিতে ১৫ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের গোপালপুরে রাস্তা নির্মাণ ও প্রশস্ত করার দাবিতে ১৫ অক্টোবর রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান করা হয়েছে।

গতকাল ৮ অক্টোবর রবিবার রাতে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালপুর শাখা কার্যালয়ে উপজেলার বিভিন্ন পরিবহন, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের আয়োজনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- পৌরমেয়র রকিবুল হক ছানা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল কিবরিয়া দুলাল, বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি রফিকুল হক, সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, যুগ্ম সম্পাদক সোলায়মান বাবু, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ হাসান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুণ্ডু প্রমুখ।

এ সময় তারা পিংনা থেকে পোড়াবাড়ী ও মধুপুর থেকে বঙ্গবন্ধু সেতু ভায়া গোপালপুরের ২৫ কিলোমিটার রাস্তা মেরামত ও প্রশস্ত করার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল বাস্তবায়নের জন্য বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলালকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেন।


Top