আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গুগল ড্রাইভে ফাইল খোঁজার সহজ উপায়

গোপালপুর বার্তা ডেক্স :

অনলাইনে ফাইল সংরক্ষণের জন্য বেশ জনপ্রিয় সেবা গুগল ড্রাইভ। একজন ব্যবহারকারী বিনামূল্যে ১৫ গিগাবাইট জায়গা পেয়ে থাকেন এতে।

এ ড্রাইভে ছবি,ভিডিও, ডকুমেন্ট, অডিও, ছবিসহ সব ধরনের ফাইল সংরক্ষণ করে রাখা যায়।

এতে অনেক ফাইল রাখলে সহজেই প্রয়োজনীয় ফাইল পেতে অনেক সময় বেগ পেতে হয়। তবে সার্চ টুল ব্যবহার করলে সহজেই তা খুঁজে পাওয়া যায়। কিভাবে সার্চ অপশন ব্যবহার করে আরও সহজে গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল খুঁজে পাওয়া যাবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে গুগল ড্রাইভে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর উপর ‘search drive’-এ যে ফাইল প্রয়োজন বা খুঁজে পেতে হবে তা নামটি লিখতে হবে।

এরপর এ বক্সের ডান পাশে থাকা অ্যারো চিহ্নে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি অপশন প্রদর্শিত হবে। সেখান থেকে যে ফাইলটি সার্চ করতে হবে- সেটি কি ধরনের, কবে ফাইল রাখা হয়েছিলো কিংবা ফাইলটি কার সঙ্গে শেয়ার করা হয়েছিলো ইত্যাদি তথ্যগুলো দিয়ে নিচে থাকা সার্চ বাটনে ক্লিক করতে হবে।

তাহলে মুর্হূতের মধ্যে আরও কম সময়ে প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পাওয়া যাবে গুগল ড্রাইভে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!