আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের কৃতি সন্তান সাংবাদিক ইলিয়াস হোসেনকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের সন্তান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাখাওয়াত হোসেন বাদশা ও সাবেক সাধারন সম্পাদক এসএ টিভির বিশেষ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেনকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব।

গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাকেরূল মওলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নতশীল একটি দেশে রুপান্তরিত করার লক্ষে কাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশ প্রায় সকল ক্ষেত্রে সয়ংসম্পন্ন হয়েছে। বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারনে।

তিনি আরও বলেন, চলতে বছরেই বাংলাদেশে 4G চালু হবে। সে লক্ষে সরকার কাজ করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ ১০০ ভাগ সম্পূর্ণ হয়েছে। বর্তমান সরকারে দুনীতিমুক্ত সরকার। বিদেশেও আমরা এর প্রশংসা শুনেছি। তারানা হালিম সাংবাদিকদের উদ্দেশে বলেন, এ পেশা একটি মহৎ পেশা। এ পেশাকে কেউ যাতে কলঙ্কিত করতে না পারে সে লক্ষে সাংবাদিকদের সচেতন এবং ভূমিকা রাখতে হবে। অসৎ এবং হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (আসাদুজ্জামান) প্রমুখ।


Top
error: Content is protected !!