আজ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম গ্রেফতার

জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার ভোরে উত্তরার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

অপরদিকে জামায়াতের কার্য নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান রেডটাইমস বিডি ডটকমকে বলেন, কোন অভিযোগে বা কিসের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তা আমরা জানি না। পরিবার থেকে তাকে আটকের খবর জানানো হয়েছে।

তবে বর্তমান সরকারের আমলে অধ্যাপক তাসনিমের বিরুদ্ধে ৮ থেকে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রমতে, বর্তমানে জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের অনেক সিদ্ধান্তই এ নেতার কাছ থেকে আসতো। এছাড়া আমার দেশ পত্রিকায় তার শেয়ার রয়েছে।

গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষের মামলায় দীর্ঘ দিন জেলে থাকার পর কয়েক মাস আগে জামিনে মুক্তি পান অধ্যাপক তাসনিম।


Top