আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স -গোপালপুরে আইজিপি এ কে এম শহীদুল হক

কে এম মিঠু, গোপালপুর : বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এখন জিরো টলারেন্স। একুশে গ্রেনেড হামলা মামলার আাসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। গোপালপুরে এদের পৃষ্ঠপোষক থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবেনা।

তিনি গতকাল সোমবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, বিশিষ্ট শিল্পপতি মশিউজ্জামান রুমেল। উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যাতে জনগন-পুলিশ সেতুবন্ধন রচিত হয়। এখন আর উপনিবেশিক আমলের পুলিশ প্রশাসণ ব্যবস্থা নেই। কোন পুলিশ সদস্য অপরাধমূলক কাজের সাথে জড়িত হলে তাকেও ছাড় দেয়া হবেনা।


Top
error: Content is protected !!